🚨 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি | (ফুল-টাইম)

KOBA INTERNATIONAL এর অর্ডার ও কাস্টমার সাপোর্ট টিমের জন্য যোগ্য প্রার্থী নিয়োগ দেয়া হবে।

পদের বিবরণ

  • পদের নাম: এক্সিকিউটিভ — অর্ডার ও কাস্টমার সাপোর্ট
  • পদসংখ্যা: ০১ জন
  • চাকরির ধরন: ফুল টাইম (সান্ধ্যকালীন শিফট)
  • রাতকালীন শিফট হওয়ায় শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

কর্মঘণ্টা ও কর্মদিবস
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত, সপ্তাহে ৬ দিন

বেতন
মাসিক ১০,০০০ টাকা

সুযোগ-সুবিধা

  • প্রভিডেন্ট ফান্ড সুবিধা
  • বছরে দুইটি উৎসব বোনাস
  • অর্জিত ছুটি (আর্ন লিভ) সুবিধা
  • বাৎসরিক ইনক্রিমেন্ট
  • সেলস বোনাস

শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম স্নাতক (সম্মান) পাস। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যেসব দক্ষতা থাকতে হবে

  • একইসাথে কল অ্যাটেন্ড করা ও সিস্টেমে অর্ডার এন্ট্রি করার সক্ষমতা (মাল্টিটাস্কিং)
  • স্পষ্ট বাচনভঙ্গি ও শুদ্ধ উচ্চারণে বাংলা বলার দক্ষতা
  • কম্পিউটার চালনায় দক্ষতা
  • বাংলা ও ইংরেজি — উভয় ভাষায় দ্রুত ও নির্ভুল টাইপিং
  • মাইক্রোসফট এক্সেল ও গুগল শিট ব্যবহারে দক্ষতা
  • কাস্টমারের তথ্য এন্ট্রিতে সতর্ক ও নির্ভুল হতে হবে
  • কাস্টমারের সাথে ভদ্র ও ধৈর্যশীল আচরণ এবং ভালো যোগাযোগ দক্ষতা

অগ্রাধিকার পাবেন যারা

  • কাস্টমার সাপোর্ট বা অর্ডার ম্যানেজমেন্টে পূর্ব অভিজ্ঞতা রয়েছে
  • অফিসের নিকটবর্তী এলাকায় বসবাস করেন

কর্মস্থল
তাজউদ্দিন মেডিক্যাল কলেজ রোড, হাজীবাগ, গাজীপুর সদর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ সিভি পাঠান নিচের ইমেইলে — অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
📧 [email protected]

আবেদনের শেষ তারিখ: ২৯ আগস্ট ২০২৬

সিভি পাঠানোর পর আলাদাভাবে যোগাযোগের প্রয়োজন নেই। শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।