Career-Executive
🚨 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি | (ফুল-টাইম)
KOBA INTERNATIONAL এর অর্ডার ও কাস্টমার সাপোর্ট টিমের জন্য যোগ্য প্রার্থী নিয়োগ দেয়া হবে।
পদের বিবরণ
-
পদের নাম: এক্সিকিউটিভ — অর্ডার ও কাস্টমার সাপোর্ট
-
পদসংখ্যা: ০১ জন
-
চাকরির ধরন: ফুল টাইম (সান্ধ্যকালীন শিফট)
-
রাতকালীন শিফট হওয়ায় শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
কর্মঘণ্টা ও কর্মদিবস
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত, সপ্তাহে ৬ দিন
বেতন
মাসিক ১০,০০০ টাকা
সুযোগ-সুবিধা
- প্রভিডেন্ট ফান্ড সুবিধা
- বছরে দুইটি উৎসব বোনাস
- অর্জিত ছুটি (আর্ন লিভ) সুবিধা
- বাৎসরিক ইনক্রিমেন্ট
- সেলস বোনাস
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম স্নাতক (সম্মান) পাস। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
যেসব দক্ষতা থাকতে হবে
- একইসাথে কল অ্যাটেন্ড করা ও সিস্টেমে অর্ডার এন্ট্রি করার সক্ষমতা (মাল্টিটাস্কিং)
- স্পষ্ট বাচনভঙ্গি ও শুদ্ধ উচ্চারণে বাংলা বলার দক্ষতা
- কম্পিউটার চালনায় দক্ষতা
- বাংলা ও ইংরেজি — উভয় ভাষায় দ্রুত ও নির্ভুল টাইপিং
- মাইক্রোসফট এক্সেল ও গুগল শিট ব্যবহারে দক্ষতা
- কাস্টমারের তথ্য এন্ট্রিতে সতর্ক ও নির্ভুল হতে হবে
- কাস্টমারের সাথে ভদ্র ও ধৈর্যশীল আচরণ এবং ভালো যোগাযোগ দক্ষতা
অগ্রাধিকার পাবেন যারা
- কাস্টমার সাপোর্ট বা অর্ডার ম্যানেজমেন্টে পূর্ব অভিজ্ঞতা রয়েছে
- অফিসের নিকটবর্তী এলাকায় বসবাস করেন
কর্মস্থল
তাজউদ্দিন মেডিক্যাল কলেজ রোড, হাজীবাগ, গাজীপুর সদর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ সিভি পাঠান নিচের ইমেইলে — অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
📧 [email protected]
আবেদনের শেষ তারিখ: ২৯ আগস্ট ২০২৬
সিভি পাঠানোর পর আলাদাভাবে যোগাযোগের প্রয়োজন নেই। শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
Skin Care
Body Care
Hair Care